সরাইল থানার ওসি’র ওপর হামলার ঘটনায় থানায় মামলা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৪০ পূর্বাহ্ণ , ৮ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে
আরিফুল ইসলাম সুমন, সরাইল ।। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন টিটু’র ওপর হামলার ঘটনায় বুধবার রাতে সরাইল থানায় মামলা হয়েছে। এ মামলায় স্থানীয় (অবসরপ্রাপ্ত সৈনিক) মোঃ শামীম মিয়া সহ ৮৫ ব্যক্তির নাম উল্লেখ করে তাদেরকে আসামি করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা ১৮০/২০০ ব্যক্তিকে মামলায় আসামি করা হয়। মামলার বাদী সরাইল থানার সহকারি দারোগা গোপী মোহন সরকার। মামলার তদন্তকারী অফিসার উপ-পরিদর্শক গৌতম চন্দ্র দে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে দুইপক্ষের বিরোধের জেরে ওসি ও তিন পুলিশ অফিসার সহ অন্তত ২০জন আহত হন। বুধবার দুপুরে উপজেলা সদরের উচালিয়াপাড়া মোড়ে শামীম মিয়া ও ইউনুস মিয়া পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ ৬রাউন্ড রাবার বুলেট ও ৪রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এসময় দাঙ্গাবাজরা পুলিশের ওপর হামলা চালালে ওসি শাহাদাত হোসেন, সহকারি দারোগা আলাউদ্দিন, গোপী মোহন সরকার ও এনামুল হক আহত হন। রক্তাক্ত অবস্থায় ওসি শাহাদাত হোসেনকে প্রথমে সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়।এদিকে ওসির ওপর হামলার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এ ঘটনায় এখনও কেউ গ্রেফতার না হওয়ায় নানা মহলে আলোচনা অব্যাহত আছে। অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনায় নিন্দার ঝড় বইছে।






















আপনার মন্তব্য লিখুন