আজ থেকে শহরের ভাদুঘরে শুরু পৌরসভার কোরবানীর পশুর হাট
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ , ৮ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ভাদুঘরে পৌরসভার নিজস্ব ভূমিতে কোরবানীর পশুর হাট আজ হতে শুরু হচ্ছে। কোরবানীর পশুর হাট সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য বৃহস্পতিবার পৌরসভার মেয়র কার্যালয়ে পৌর পরিষদ ও কর্মকর্তা কর্মচারীদের যৌথ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বাবুল, হালিমা আক্তার কাজল, সালমা বেগম, মাহমুদা রহমান, পৌর কাউন্সিলর মোঃ জামাল হোসেন, মোঃ আবুল বাশার, মোঃ খবির উদ্দিন, আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, মোঃ কাউছার, ওমর ফারুক জীবন, মোঃ ফেরদৌস মিয়া, শাহ মোঃ শরীফ ভান্ডারী, আলহাজ্ব মোঃ মুরাদ খান, মুফতি মাকবুল হোসাইন, আব্দুল হাই ডাবলু, রফিকুল ইসলাম নেহার, নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী, কাউসার আহমেদ প্রমুখ। সভা পরিচালনা পৌর সচিব মোঃ শামসুদ্দিন। সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবির বলেন, পৌরসভার ব্যবস্থাপনায় একমাত্র কোরবানীর পশুর হাট সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য পৌর পরিষদ, কর্মকর্তা- কর্মচারী ও পৌরবাসীকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে হবে। কোরবানীর পশুর হাটে এসে কোন ক্রেতা বা বিক্রেতা যেন হয়রানীর শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এ সময় তিনি কোরবানীর পশুর হাটে সার্বক্ষনিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য আইন- শৃঙ্খলায় নিয়োজিত সকল বাহিনীর প্রতি আহবান জানিয়ে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।






















আপনার মন্তব্য লিখুন