ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে বাসচাপায় নিহত ১

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ , ৯ আগস্ট ২০১৯, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

প্রতিবেদক:  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাসচাপায় শাহাবুদ্দিন (৪৫) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও চার যাত্রীঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার বুধন্তী ইউনিয়নের খেতাবাড়ি এলাকায় শুক্রবার  বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাবুদ্দিনের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামে। আহতরা হলেন- লক্ষ্মী (৫০), হাবিব (৪০), শিপন (১৮) ও আকতার (৩৫)। তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিজয়নগর থানা পুলিশের ইসলামপুর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুদীপ দাস জানান, বিকেলে মাধবপুর বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী দিগন্ত পরিবহনের যাত্রীবাহী একটি লোকাল বাস খেতাবাড়ি এলাকায় একটি অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয়। এতে অটোরিকশার চালকসহ পাঁচজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শাহাবুদ্দিনকে মৃত ঘোষণা করেন। বাকি চারজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »