ঢাকা      রবিবার ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাশ্মীরের মুসলমানদের নির্যাতনের প্রতিবাদে নাসিরনগরে বিক্ষোভ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ , ৯ আগস্ট ২০১৯, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

আকতার হোসেন ভুইয়া ॥ কাশ্মীরে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলাম ও বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্রমহল। আজ শুক্রবার জু‘মার নামাজ শেষে ফান্দাউক দরবার শরীফ থেকে পীরজাদা মাওলানা মূফতি সৈয়দ ছালেহ আহমাদ আল-হোসাইনীর নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের হয়। পরে নাসিরনগর-ফান্দাউক সড়কের সামনে মানববন্ধন কর্মসূচী ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলাম,বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্রমহল,ফান্দাউক মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থী,মুরিদান,ভক্তবৃন্দ ও এলাকার সাধারণ মানুষের অংশগ্রহনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের আমীর পীরজাদা মূফতি সৈয়দ ছালেহ আহমাদ মামুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,যুব খাদিমুল ইসলামের সভাপতি পীরজাদা আলহাজ্ব মাওলানা মূফতি সৈয়দ মাঈনুদ্দিন আহমেদ,যুব খাদিমুল ইসলামের সহ-সভাপতি মাওলানা সৈয়দ জাকারিয়া আহমাদ ও বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্রমহল কেন্দ্রীয় সহসভাপতি পীরজাদা মাওলানা বাকের মোস্তুফা প্রমূখ।বক্তারা ভারত সরকার কর্তৃক জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা খর্ব ও মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন বন্ধ করে কাশ্মীরের মর্যাদা ও অধিকার ফিরিয়ে দেয়ার দাবি জানান এবং বিশেষ মোনাজাত করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »