ঢাকা       |

নাসিরনগরে বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ, গাছসহ গ্রেফতার-১

বার্তা সম্পাদক

প্রকাশিত: 5:17 pm , 10 August 2019, Saturday , পোষ্ট করা হয়েছে 7 years আগে

আকতার হোসেন ভুইয়াা ॥ নাসিরনগরে রাইসুল ইসলাম নামে এক ব্যক্তি নিজের বাড়ির উঠানে গাঁজা চাষ করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোর্কণ গ্রামে বাড়ির আঙ্গিনায় চাষ করা গাঁজার গাছসহ সেবনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। নাসিরনগর থানার ওসি(তদন্ত) কবির হোসেনের নেতৃত্বে পুলিশ আজ শনিবার দুপুরে অভিযান চালিয়ে রাইসুল ইসলামকে (৩০) গোর্কণ নিজ বাড়ির উঠানের প্রায় ১০/১২ ফুট উচ্চ একটি চাষকৃত গাঁজার গাছসহ তাকে গ্রেফতার করেছে। আটককৃত রাইসুল ইসলাম গোর্কণ ইউনিয়নের গোর্কণ গ্রামের মৃত কালু মিয়ার ছেলে। নাসিরনগর থানার ওসি(তদন্ত) কবির হোসেন জানায়,সে দীর্ঘদিন যাবত সংঘবদ্ধ একটি চক্র নিয়ে গাঁজা সেবন করে আসছে। গোপনে সে গাঁজা চাষ করেছিল।অভিযান চালিয়ে বড় একটি গাঁজার গাছ উদ্ধার ও চাষের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাইসুলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »