ঢাকা       |

আখাউড়া স্থলবন্দরে ৬ দিনের ছুটি

বার্তা সম্পাদক

প্রকাশিত: 3:12 pm , 11 August 2019, Sunday , পোষ্ট করা হয়েছে 7 years আগে

প্রতিবেদক : পবিত্র ঈদ–উল আজহা ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ছয় দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ১১ আগস্ট রোববার থেকে ১৬ আগস্ট  পর্যন্ত এ বন্দর দিয়ে সব ধরণের পণ্য আমদানি–রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে আখাউড়া–আগরতলা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দুইদেশের পাসপোর্ট–ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ইমিগ্রেশন পুলিশ।

আখাউড়া স্থলবন্দরের আমদানি–রফতানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব উদ্দিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার থেকে আগামী বৃহস্পতিবার (১৫ আগস্ট) পর্যন্ত পণ্য আমদানি–রফতানি কার্যক্রম বন্ধ রাখা হবে। বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদের জানিয়ে দেয়া হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) সাপ্তাহিক ছুটি থাকায় শনিবার (১৭) আগস্ট থেকে যথারীতি পণ্য আমদানি–রফতানি কার্যক্রম শুরু হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »