ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ, একজন আটক
প্রকাশিত: 3:39 pm , 7 July 2020, Tuesday , পোষ্ট করা হয়েছে 6 years আগেপ্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নিজ বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ করায় সুজি বেগম নামে এক নারীকে আটক করেছে র্যাব ১৪। মঙ্গলবার দুপুরে উপজেলার রেলগেইট গোলাইলবাগ এলাকায় অভিযান চালিয়ে ওই নারীর বাড়ির আঙ্গিনা থেকে ৭ টি গাঁজার গাছ উদ্ধারসহ তাকে আটক করা হয়। অভিযানে ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ ও র্যাবের এ এসপি বেলালসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। এসময় বসত ঘর তল্লাশী করে ৩০০ গ্রাম শুকনা গাঁজাও উদ্ধার করা হয়। ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, সুজি বেগম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। দুপুরে অভিযান চালিয়ে গাঁজার গাছ উদ্ধার ও তাকে আটক করা হয়ছে। এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে। এর আগেও ওই নারীর বিরুদ্ধে আশুগঞ্জ থানায় আরো ৪টি মাদক মামলা রয়েছে।






















আপনার মন্তব্য লিখুন