ঢাকা       |

ব্রাহ্মণবাড়িয়ার ভৈষামোড়া স্কুলে দুঃসাহসিক চুরি॥ গ্রেপ্তার ৩


প্রকাশিত: 12:13 pm , 1 July 2020, Wednesday , পোষ্ট করা হয়েছে 6 years আগে

আরিফুল ইসলাম সুমন বিশেষ প্রতিনিধি  : ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে ঘটছে দুঃসাহসিক চুরির ঘটনা। করোনা সংকটকালীন সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে চুরি। নেশায় আসক্তরা নিরিবিলি পরিবেশে জমাচ্ছে নেশার আড্ডা। এ নিয়ে জনমনে রয়েছে অসন্তোষ। সাম্প্রতিকালে চুরির প্রবণতা বাড়ছে। বাসাবাড়ি সহ বিভিন্ন স্থানে চুরির খবর পাওয়া যায়। করোনা সংকটের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান বন্ধ রয়েছে। এই সুযোগে নেশাক্তরা শিক্ষা প্রতিষ্ঠানের নিরিবিলি জায়গায় জমাচ্ছে নেশা সহ জুয়ার আড্ডা । শুধু তাই নয় স্কুলের তালা ভেঙ্গে বিভিন্ন মালামাল চুরি নিয়ে যাচ্ছে। চলতি মাসে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার বৈশামোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙ্গে ১৬ টি ফ্যান, বৈদ্যুতিক সরঞ্জাম বেঞ্চ চাপকলের মাথা সহ বিভিন্ন সামগ্রী চুরি হয়। এছাড়া এ এলাকায় বিভিন্ন বাড়িতে চুরি হচ্ছে। মহাসড়কের পাশ থেকে এ গ্রামের গরু ছাগল নিয়ে যাচ্ছে চোরদল। স্থানীয় এলকাবাসী জানায়, নেশাসক্তরা স্থানীয় প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলে না। গ্রামবাসী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী সহ মাদক ও অপরাধমুক্ত এলাকার জন্য প্রশাসনের জোরদার তৎপরতার দাবী জানিয়েছে।
এব্যাপারে সরাইল থান ওসি এএমএম নাজমুল আহমেদ জানান, বৈশামোড়া স্কুলের চুরির ঘটনার পর পুলিশ খবর পেয়ে ১৬ টি ফ্যান উদ্ধার সহ ৩ জনকে গ্রেপ্তার করে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মানুষের নিরাত্তার জন্য পুলিশ টহলবৃদ্ধি সহ চেকপোস্ট বসানো হয়েছে বিভিন্ন পয়েন্টে এবং অপরাধ প্রবণতা রোধে জোরদার তৎপরতা রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »