ব্রাহ্মণবাড়িয়ায় পিপিই বিতরণ
সায়মন ওবায়েদ শাকিল প্রকাশিত: 2:21 pm , 22 April 2020, Wednesday , পোষ্ট করা হয়েছে 6 years আগেসায়মন ওবায়েদ শাকিল : করোনা চিকিৎসায় চিকিৎসকের মাঝে সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন এ্যাপোলিয়ন ফাউন্ডেশন। আজ সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহর কাছে সুরক্ষা সামগ্রী প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের সাবেক কার্যকরী সদস্য মাসুকুল কবীর। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াত -উদ দৌলা খান,অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন, জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আল মামুন সরকার সহ আরও অনেকেই। সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল পিপিই, এ-৯৫ মাস্ক, থ্রী লেয়ার মাস্ক,আই প্রটেকশন গ্লাস, হ্যান্ড গ্লাবস,স্যাভলন,হ্যান্ড রাব ও শো কভার। এই সময় সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, করোনার এই সংকটময় সময়ে স্বাস্থ্য সেবায় সুরক্ষা সামগ্রী খুব গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়। তিনি এসময় চীফ অপারেটিং অফিসার ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান রেজাউল কবীর ও এ্যাপোলিয়ন গ্রুপের প্রতি ধন্যবাদ জানান।






















আপনার মন্তব্য লিখুন