আইনমন্ত্রীর আসনে ভোটার আনতে উপজেলা আওয়ামী লীগের রোড ম্যাপ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:০৫ পূর্বাহ্ণ , ৪ জানুয়ারি ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
দ্বাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে ভোট কেন্দ্র ভোটার আনতে রোড ম্যাপ করেছেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগ। এলাকা ভিত্তিক কমিটি করে দায়ীত্ব দেওয়া হয়েছে ভোট কেন্দ্রে ভোটার আনার। ছাত্রলীগকে দায়িত্ব দেওয়া হয়েছে ভোটারদের বাড়ি থেকে রিকশায় করে ভোট কেন্দ্রে আনার।
গতকাল (৩ জানুয়ারী) বুধবার সকালে আখাউড়া পৌরসভায় আখাউড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল একথা জানান।
আগামী ৭ জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৪ আসন ( আখাউড়া-কসবায়) আইনমন্ত্রী আনিসুল হক নৌকা নিয়ে নির্বাচন করেছেন । এই আসনে আইনমন্ত্রীর শক্ত প্রতিদ্বনদ্বী না থাকায় নির্বাচনে প্রতিযোগিতা নেই। এতে করে ভোটারা ভোট দেওয়ায় আগ্রহ হারিয়েছে, নির্বাচনের দিন ভোটার উপস্থিতি কম হবে এমন আশংখা দেখে দিয়েছে। এই আসনে এখন আওয়ামী লীগের বড় চ্যালেঞ্জ কেন্দ্রে ভোটার আনা।
তবে আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল জানান, তারা আশা করেন ভোট কেন্দ্রে ভোটার নিতে পারবেন এবং এই বিষয়ে তারা শতভাগ সফল হবে।
এসময় উপস্থিত ছিলেন , আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধরী , আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের,যুবলীগ,ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং আখাউড়া প্রেস কøাবের সভাপতি মানিক মিয়া সহ বিভিন্ন গণ্যমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ ।























আপনার মন্তব্য লিখুন