সুবিধাবঞ্চিতদের পাশে অ্যাডভোকেট তৈমুর রেজা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ , ৮ এপ্রিল ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএইচ.এম. সিরাজ : করোনার সংক্রমণ রোধে মানুষ স্বেচ্ছায় গৃহবন্দী হলেও থেমে নেই জীবন। কর্মহীনতায় সমাজের একটি বৃহদাংশ এখন অনেকটা সুবিধাবঞ্চিতের কাতারে সামিল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এমনি কর্মহীন-সুবিধাবঞ্চিত কিছু পরিবারের প্রতি মানবিকতার হাত প্রসারিত করলেন অ্যাডভোকেট তৈমুর রেজা মো. শাহজাদ ভুইয়া। নিজস্ব উদ্যোগ একশ’ পরিবারকে দিলেন নগদ অর্থ ও খাদ্য সহায়তা।

৮ এপ্রিল বুধবার সকালে সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া গ্রামে (উকিল পাড়া) জাতীয় সমাজতান্ত্রিক দল’র (জেএসডি) কেন্দ্রীয় পরিবেশ বিষয়ক সম্পাদক এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৈমুর রেজা মো. শাহাজাদ ভুইয়া ব্যক্তিগত অর্থায়নে একশ’ কর্মহীন-সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদাণ করেন। এসময় জেএসডি নেতা মো. শাহজাহান ভুইয়া, শফি উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য-সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজের অভিব্যক্তি প্রকাশে অ্যাডভোকেট তৈমুর মো. শাহজাদ ভুইয়া বলেন, করোনা ভাইরাস একটি বৈশ্বিক বিপর্যয় কিংবা মহামারী। প্রাণঘাতি করোনা ভাইরাস থেকে রক্ষায় মানুষ
আজ স্বেচ্ছাবন্দী।
সমাজের নিম্ন আয়ের শ্রমজীবী দিনমজুর শ্রেণীর মানুষ আজ কর্মহীন হয়ে পরিবার-পরিজন নিয়ে অত্যন্ত মানবেতর দিনযাপন করছেন। মানুষের পাশে দাঁড়ানো মানুষেরই নৈতিকতা। আমার দলের কেন্দ্রীয় ত্রাণ সমন্বয় কমিটির পক্ষে মানবিকতার ডাকে সাড়া দিয়েই আমার নিজস্ব অর্থায়নে আর্থিকভাবে অস্বচ্ছল এসব পরিবারের মাঝে যৎসামান্য নগদ অর্থ ও খাদ্য সহায়তা দিয়ে সমব্যথী হবার প্রচেষ্টা চালিয়েছি। জাতির এহেন সঙ্কটকালে সরকারি সহযোগিতার পাশাপাশি সমাজের বিত্তবানেরা মানবিকতার মনোভাব নিয়ে এগিয়ে এলে আমরা এই দুর্যোগকে অবশ্যই মোকাবেলা করতে পারবো বলে আমি অশাবাদী।






















আপনার মন্তব্য লিখুন