ঢাকা       |

স্বপ্নের যাত্রার সদস্যরা বাড়ি গিয়ে পৌঁছে দিবেন খাদ্য সামগ্রী

বার্তা সম্পাদক

প্রকাশিত: 5:30 pm , 5 April 2020, Sunday , পোষ্ট করা হয়েছে 7 years আগে

করোনা ভাইরাসের প্রভাবে এলাকার নিম্নবিত্ত পরিবারের মানুষগুলো, যারা আত্মসম্মানের জন্য প্রচন্ড ক্ষুধার্তেও খাবারের জন্য লাইনে দাঁড়াতে পারেন না। যারা দিন আনে দিন খায় এমন দরিদ্র মানুষ ও তার পরিবার এখন খুবই অসহায়। এমন অসহায় দরিদ্র পরিবারের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ”স্বপ্নের যাত্রা”মানবকল্যাণ সংগঠন এগিয়ে এসেছে

। ৫ এপ্রিল রবিবার চাউল,ডাল,পেয়াজ,মুড়ি,মিষ্টি কুমড়া,আলু বাজার করা শেষে ৬ এপ্রিল সোমবার বাড়ি বাড়ি গিয়ে সন্ধ্যার পর চুপিসারে খাদ্য সামগ্রী পৌঁছে দিবেন “স্বপ্নের যাত্রা”র সদস্যরা। ” স্বপ্নের যাত্রা” মানবকল্যাণ সংগঠন এর সদস্য জাবির আহমেদ, সাজ্জাদুর রহমান মেহেদি, পার্থ গোপ,সোহেল আহমেদ, রায়হান চৌধুরী রানা,সুমন আহমেদ, রুবেল আহমেদ, খন্দকার ফয়সাল,মুনতাসির আহমেদ আরজান,নাইমুর রহমান, শাকিল মিয়া সহ অন্যান্য সদস্যরা বলেন, আমরা স্বপ্ন ঘুমিয়ে নয়, মনে জাগা স্বপ্নের বাস্তবায়ন চাই এই শ্লোগানকে সামনে রেখে আমরা সমাজের অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছি। আমাদের সংগঠনে যারা অধিকাংশই ছাত্র। আমরা নিজেরাই নিজেদের টাকা দিয়ে সমাজের অসহায় মানুষদের পাশে দাড়াই তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। করোনার এই দূর্যোগ মুহূর্তেও আমরা মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক সাবান এখন আমরা খাদ্য সামগ্রী বিতরণ করতে যাচ্ছি।

” স্বপ্নের যাত্রা” মানবকল্যাণ সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি সায়মন ওবায়েদ শাকিল বলেন, করোনার এই দূর্যোগ মুহূর্তে এখনই সময় মানুষের পাশে দাড়াবার। মানুষ মানুষের জন্য এই শ্লোগানকে সামনে রেখেই অসহায় নিম্ন মধ্যবিও মানুষদের মাঝে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করে যাবো। আমাদের এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম দীর্ঘ দিন অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »