ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাকার ওপর লেখা ও সিল মারা যাবে না

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ , ৯ সেপ্টেম্বর ২০১৯, সোমবার , পোষ্ট করা হয়েছে 7 years আগে

টাকার ওপর কোনও ধরনের সিল মারা যাবে না, কোন ধরনের লেখালেখিও করা যাবে না। কোনও প্রকার সংখ্যা লিখন এবং অনুস্বাক্ষর দেওয়া যাবে না। এক হাজার টাকার নোট ছাড়া অন্য কোনও নোটে স্ট্যাপলিং করাও যাবে না। সোমবার (৯ সেপ্টেম্বর) বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের এ ব্যাপারে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।-বাংলা ট্রিবিউন
বাংলাদেশ ব্যাংক বলছে, টাকার ওপরে লেখালেখির ক্ষেত্রে ব্যাংক কর্মকর্তাদের ভূমিকাই বেশি। বিশেষ করে সব মূল্যমানের প্রচলনযোগ্য নোট প্যাকেট করতে সিল মারা একটি অভ্যাসে পরিণত হয়েছে। ফলে অল্প সময়ের মধ্যে নোটগুলো ময়লা ও অচল হয়ে পড়ছে। এছাড়া একই নোটে একাধিকবার স্ট্যাপলিংয়ের কারণে নোটের স্থায়িত্ব কমে যাচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, টাকার ওপর না লিখে ব্যাংকের মুদ্রিত ফ্লাইলিফে ব্যাংকের শাখার নাম, সিল ও নোট গণনাকারী ও প্রতিনিধিদের স্বাক্ষর ও তারিখ অবশ্যই দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, এক হাজার টাকা মূল্যমানের নোট ছাড়া অন্য কোনও মুল্যমানের নতুন অথবা পুরাতন নোটের প্যাকেট স্ট্যাপলিং করা যাবে না। বাংলাদেশ ব্যাংক বলছে, এক হাজার টাকা ছাড়া অন্য নোটগুলোর প্যাকেট ২৫ মিলিমিটার হতে ৩০ মিলিমিটার প্রশস্ত পলিমার টেপ অথবা পলিমারযুক্ত পুরু কাগজের টেপ দিয়ে মোড়াতে হবে। তবে ব্যাংকগুলো ইচ্ছে করলে তাদের নোটের নিরাপত্তার স্বার্থে বিশ্বের যেকোনও দেশের উন্নত প্রযুক্তি অনুসরণ করতে পারে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »