আখাউড়ায় এক ভবঘুরে করোনায় আক্রান্ত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ , ২৭ এপ্রিল ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
সায়মন ওবায়েদ শাকিল : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার রেলওয়ে স্টেশনের এক ভবঘুরের করোনা পজেটিভ এসেছে।
ব্রাহ্মণবাড়িয়ার বক্ষব্যধি হাসপাতালের আইসোলেশনে নেয়ার জন্য সোমবার বেলা
পৌণে একটার দিকে তাঁকে সরকারি অ্যাম্বুলেন্সে উঠানো হয়। তবে তাঁর কোনো উপসর্গ নেই।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই ব্যক্তির বাড়ি কুমিল্লার লাকসামে হরিচর গ্রামে।
তিনি আখাউড়া রেলওয়ে স্টেশনেই থাকতেন। সম্প্রতি ভৈরবের এক ব্যক্তির সঙ্গে তার চলেফেরা দেখে স্থানীয় লোকজন সংশ্লিষ্টদেরকে খবর দেন। গত ২২ এপ্রিল ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে যেখানে থাকেন সেখানেই অবস্থানের জন্য বলা হয়।
নমুনার ফল পজেটিভ আসার পরপরই সোমবার দুপুরে স্টেশনে ছুটে যান আখাউড়ার ইউএএনওসহ হাসপাতাল সংশ্লিষ্টরা। এ সময় তাঁকে খোঁজে বের করে আইসোলেশনে রাখার জন্য ব্রাহ্মণবাড়িয়ার নেয়া হয়।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা জানান,
পজেটিভ হওয়ার খবর পেয়ে তাকে খোঁজে বের করে আইসোলেশনে পাঠানোর ব্যবস্থা করা হয়। কারা কারা তাঁর সংস্পর্শে এসেছিলেন তাদের খোঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।































আপনার মন্তব্য লিখুন