ঢাকা      শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিল্পী নাজমা কবিরের একক চিত্র প্রদর্শনী আগামীকাল

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ , ১৭ নভেম্বর ২০২৩, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

‘লাভ ফর নেচার: আ সেলিব্রেশন অফ প্যাশন’ শিরোনামে উদীয়মান শিল্পী নাজমা কবিরের একক চিত্র প্রদর্শনী  অনুষ্ঠিত হবে । আগামীকাল শনিবার ( ১৮ নভেম্বর ) বিকাল  ৫:৩০ টায়  রাজধানীর উত্তর বাড্ডায় অবিন্তা গ্যালারি অফ ফাইন আর্টস এ চিত্র প্রদর্শনী উদ্বোধন হবে।

চিত্র প্রদর্শনীটি দুই সপ্তাহব্যাপী  চলবে । শিল্পীর সর্বমোট ৬২টি জলরং ও অ্যাক্রিলিক চিত্রকর্ম শোভা পাবে।

নিজের চিত্র কর্মের প্রদর্শনীর ব্যাপারে নাজমা কবির বলেন, ‘একজন শিল্পী হিসেবে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি আমার চিত্রপটে প্রকৃতি তুলে ধরতে, যেখানে একাধারে উঠে আসে সাগরের নীল জলরাশি থেকে শুরু করে প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মাখা সূর্যাস্ত এবং সূর্যোদয়। পাশাপাশি, শহুরে জীবনের দৈনন্দিন দৃশ্য, ফুলের বাগান এবং মনের সকল ভাবনা তুলির ছোঁয়ায় আনার প্রচেষ্টা থাকে আমার প্রতিটি ছবিতে। আমার প্রতিটি চিত্রকর্মের অনুপ্রেরণা কাজ করে আমার ভ্রমণকালীন সময়ে পৃথিবীর নানা প্রান্তে দেখা বিভিন্ন অপরূপ দৃশ্য ও ধারণকৃত চিত্র হতে।’

প্রদর্শনী উদ্বোধনের পর দিন থেকে চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। দর্শনার্থীরা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেখতে পারবেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন
r57 shell c99 shell pendik escort istanbul escort
অনুবাদ করুন »