বৈশাখ স্মৃতিকাতর মনে জমিদারির ঐশ্বর্য— নুসরাত জাহান জেরিন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ , ১৬ এপ্রিল ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
বৈশাখ আমার জীবনে স্মৃতিকাতর জমিদারীর ঐশ্বর্যের মতোন। বৈশাখকে ঘিরে শৈশব কৈশোরের স্মৃতি রোমন্থনে নিজেকে ধনী মনে করি। প্রত্যন্ত গাঁয়ে ঐ বৈশাখের ছোঁয়ায় আমাদের লোকজ সংস্কৃতির ধারায় আনন্দ জোয়ারে ভাসি।
বৈশাখ শব্দটিতে জুড়ে আছে আমার গ্রামের বাড়ি গৃহস্থি মাঠ উঠোনে ফসল তোলার উৎসব, মাটির চুলায় বড় বড় পাতিলে ধান সিদ্ধের ধোঁয়া, বাতাসে ভাসা গন্ধ, যৌথ পরিবারের হাসি আনন্দ, উচ্ছ্বাস, সেই ফসলী জমি, জমির আইল ধরে ছুটে চলা, কাল বৈশাখী ঝড়ের দাপুটে হাওয়া, টিনের চালে বৃষ্টি রিমঝিম, কাঁদা মাটিতে কাঁচা আম কুড়ানোর উল্লাস। বছর শুরুতে গ্রামের বাজারের দোকানে শুভ হালখাতার নিমন্ত্রণে গিয়ে মিষ্টি খাওয়ার ভিন্ন মজা।
দাদা ভাইয়ের আঙুল ধরে বৈশাখী মেলায় গিয়ে মাটির তৈরি পুতুলসহ নানা খেলনা কেনা। ভেষজ রস, নাড়ু, মোয়া, মুড়ালি, খাজা, চিড়া, দই, গুড়, বাতাসা, কারুপণ্য, কৃষিজাত দ্রব্য, কত কিছু। আমার হারানো বৈশাখ এখন শহুরে জীবনে দামী ইলিশ পান্তাভাতে তৃপ্তির ঢেঁকুড় তুলে না। আধুনিকতার রঙে বৈশাখের নানা রূপ সংযুক্ত হলেও মন আমার মিশে থাকে স্মৃতিকাতর হারানো জমিদারীর ঐশ্বর্যে।
নুসরাত জাহান জেরিন
শিক্ষার্থী, ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজ



























আপনার মন্তব্য লিখুন